বর্তমানে যেকোন ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য মেশিন লার্নিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডেটা অ্যানালাইসিস, ক্লাসিফিকেশন, প্রেডিকশনের জন্য এটা শেখা অত্যন্ত জরুরি। বিগ ডেটা, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মেশিন লার্নিং ওতপ্রোতভাবে জড়িত।
বর্তমানে সাধারণ ওয়েব অ্যাপ কিংবা মোবাইল ফোনেও মেশিন লার্নিং এর বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করা হয় যাতে আপনার ব্যবহারকৃত
অ্যাপ্লিকেশনটি আরও ইন্টেলিজেন্ট হয় এবং আপনার মনের কথা বোঝার ক্ষমতা অর্জন করতে পারে। সাধারণ অ্যাপ ও মেশিন লার্নিং ইম্প্লিমেন্টেড অ্যাপের মধ্যে তফাৎ হল এই, সাধারণ অ্যাপ্লিকেশন সব সময় সাধারণই থাকবে কিন্তু মেশিন লার্নিং ইম্প্লিমেন্টেড অ্যাপটি হবে অনন্য সাধারণ, প্রতিবার ব্যবহার করার পর আপনার মনে হবে অ্যাপটি যেন আরও ইন্টেলিজেন্ট হচ্ছে। তবে মেশিন লার্নিং যে শুধু অ্যাপকে ইন্টেলিজেন্স দিতে পারে তাই নয়, রোগ নির্ণয় থেকে শুরু করে যেকোন ধরণের ক্লাসিফিকেশন ও প্রেডিকশনের জন্য মেশিন লার্নিং এর জুড়ি নেই। মানুষের রক্তের ভিতরে থাকা জীবাণু ও ভাইরাস সহজেই ধ্বংস করা যায় এই মেশিন লারনিং প্রয়োগ করে। রোবট তৈরীতে মেশিন লার্নিং (AI) ব্যবহার করা হয়।
রোবট গুলোর ব্রেইনটাই হচ্ছে আর্টিফিশিয়াল
ইন্টীলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ছাড়া রোবট গুলো সাধারণ জড় পদার্থের মত। এমন না যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এর জন্য আমাদের রোবট লাগবে। আমাদের পকেটের যে স্মার্ট ফোনটা রয়েছে, এটাতেই অনেক গুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স যুক্ত অনেক গুলো অ্যাপ রয়েছে।
যেমন ফেসবুকের কথাই চিন্তা করি, আপনার নিউজ ফিডে আপনি সবার পোস্ট দেখতে পান না। ফেসবুক অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী আপনাকে নিউজ দেখায়। আপনি কি পছন্দ করেন না করেন, তা এনালাইসিস করে ফেসবুক আস্তে আস্তে বুঝে নেয় আপনাকে কি দেখাতে হবে। এটা একটা উদাহরণ। আমাদের স্মার্ট ফোনে অনেক গুলো মেশিন লার্নিং প্রোগ্রাম রয়েছে। সিরি, কর্টনা, ওকে গুগল, ভয়েস দিয়ে সার্চ, ফটো অ্যাপ ইত্যাদি সব গুলোতেই মেশিন লার্নিং এর প্রয়োগ রয়েছে।মেশিন লার্নিং হচ্ছে আসলে কিছু অ্যালগরিদম।
মেশিন লারনিং সম্পর্কে আরো জানতে চাইলে নিচে কিছু গুরুত্বপূর্ণ লিংক দেওয়া হলঃ
মেশিন লারনিং সম্পর্কে আরো জানতে চাইলে নিচে কিছু গুরুত্বপূর্ণ লিংক দেওয়া হলঃ

No comments:
Post a Comment